![]() |
| Marketing |
ঢাকা: পিএফআই সিকিউরিটিজ লিমিটেডকে ২৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (০২ জানুয়ারি) কমিশনের ৬২২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিকিউরিটিজ সংক্রান্ত আইনভঙের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজটিকে এ জরিমানা করা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সমন্বিত গ্রাহক হিসেবে ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ৮এ(১) লঙ্ঘন, ৫ লাখ টাকার উপরে নগদ লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ৮এ(সি) (আই) লঙ্ঘন, ২০১০ সালের ১৫ জুন নন মার্জিন শেয়ারে (৪০ পি/ই রেশিওর উপরে) মার্জিন ঋণ দেওয়ার মাধ্যমে কমিশনের আদেশ নং এসইসি/সিএমআরআরসিডি/২০১০-৪৩/৪২ এর লঙ্ঘন, ২২ জুলাই ২০১০ সালে ডিলার হিসেবে ঋণ দেওয়ার মাধ্যমে কমিশনের ডাইরেক্টিভ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৫১ এর লঙ্ঘন এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগকারীকে ঋণ দেওয়ার মাধ্যমে কমিশনের ডাইরেক্টিভ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/১৬৯ এর লঙ্ঘন করে পিএফআই।
এসব আইন লঙ্ঘনের দায়ে পিএফআই সিকিউরিটিজকে ২৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
সুত্রঃ বাংলানিউজ...জানুয়ারি ০২, ২০১৭


Post A Comment:
0 comments: