৫০০ কোটির ঘরে ‘টাইগার জিন্দা হ্যায়’!
Movies News

মুক্তির প্রথম দিনই গর্জন শুনিয়েছিলো ‘টাইগার জিন্দা হ্যায়’। গত ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর মাত্র তিন দিনেই ছবিটি প্রবেশ করে ১০০ কোটি রুপির ঘরে। ধাই ধাই করে বেড়ে চলে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবির আয়ের সূচক।

১০০ কোটি থেকে ছবিটি অল্প সময়ের মধ্যেই বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করে। এরপর পৌঁছে যায় ৩০০ ঘরেও।

চমকপ্রদ তথ্য হলো- এবার ৫০০ কোটির ঘরে পৌঁছে গেছে ‘টাইগার জিন্দা হ্যায়’। এজন্য ছবিটি সময় নিয়েছে ১৬ দিন। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম মিডডে।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। এ ছবির মধ্য দিয়ে পাঁচ বছর পর একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।


সুত্রঃ  বাংলানিউজটোয়েন্টিফোর.কম,জানুয়ারি ০৭, ২০১৮

Post A Comment:

0 comments: