![]() |
| Politics NewsBD |
ঢাকা: রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে গণসংহতি আন্দোলন। নির্দেশিত বিধি অনুসারে সমস্ত দলিলাদি ইসিতে জমা দিয়েছে দলটি।
রোববার (৩১ ডিসেম্বর) নিবন্ধন চাইতে ইসি কার্যালয়ে যান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখ্তার, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, মনির উদ্দীন পাপ্পু, জুলহাসনাইন বাবু প্রমুখ।
আবেদনপত্র জমা দেয়ার পর গণসংহতির নেতারা বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সংবিধানের অধীনস্থ থেকে নির্বাচন আয়োজন করা। সংবিধান পরিপন্থি কোনো আইন বা বিধি প্রণয়নের এখতিয়ার তাদের নেই। যদিও গণসংহতি আন্দোলন নির্বাচন কমিশনের সকল বিধি ও শর্ত পূরণ করেই আবেদনপত্র জমা দিয়েছে। তবে নানা শর্ত ও বিধি আরোপ জনগণের স্বতঃস্ফূর্ত রাজনৈতিক চেতনার বিকাশকে বাধাগ্রস্থ করবে।
সুত্রঃ বাংলানিউজ...ডিসেম্বর ৩১, ২০১৭


Post A Comment:
0 comments: