![]() |
| Politics |
রাজশাহী: ছাত্র শিবিরের রাজশাহী পলিটেকনিক শাখার সহ-সভাপতি মারুফ হাসানকে (২০) আটক করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (০৫ জানুয়ারি) সকালে গোপন তথ্যের ভিত্তিতে মহানগরীর শালবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মারুফ হাসান বগুড়া জেলার সদর থানার মজিদ শেখের ছেলে।
রাতে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বাংলানিউজকে জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ডিবি পুলিশ মারুফ হাসানকে শালবাগান এলাকা থেকে আটক করেছে।
আটক মারুফ হাসান রাজশাহী পলিটেকনিক শাখা ছাত্র শিবিরের সহ-সভাপতি। তিনি ইলেক্ট্রিক্যাল বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
আটক মারুফের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সুত্রঃ বাংলানিউজ...জানুয়ারি ০৬, ২০১৮


Post A Comment:
0 comments: